প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ গ্রহণ করেছেন। গত বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ শেষে তিনি সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV